তৃণমূল প্রার্থী দেবাশিষ কুমারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়নঃ তৃণমূল প্রার্থী দেবাশিষ কুমারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তিনি বলেন, একের পর এক বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী তাঁকেও ঢুকতে দেয়নি বলে অভিযোগ। তাঁর অভিযোগ, বাহিনী দিয়ে তৃণমূলকে আটকানোর চেষ্টা হচ্ছে। বিজেপি ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করেছে। তবে তাঁর আত্মবিশ্বাস, রাসবিহারী কেন্দ্রে তৃণমূলই জিতবে।

Post a Comment